রেস্টুরেন্টের নাম "ঝাল বিতান".......

ঠিকানাটা ২০নং কে.বি. ফজলুল কাদের রোড, পাঁচলাইশ। রেস্টুরেন্টের নাম "ঝাল বিতান"।💙💙

সামনে পবিত্র মাহে রমজান। রোজাদাররা দিনব‍্যাপী রোজা রেখে দৈনন্দিন কাজ যেমন চাকরি, ব‍্যবসায়, দিনমজুরি সেরে ইফতারের জন‍্য ঘরে ফিরেন। ওই সময় থাকে প্রচন্ড জ‍্যাম, সময়মত বাসায় পৌঁছানো হয়ে যায় খুব কষ্টকর। অনেকসময় ইফতারি মিস হয়ে যায়।😍😍😍

কিন্তু উপায় কি? অসাধু সিন্ডিকেটবাজরা রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব‍্যের দাম যে হারে বাড়ায় দৈনিক বাইরে ইফতারি করা সবার পক্ষে সম্ভব না। কাঁচামাল কিনতে খরচ বেশী হওয়ায় রেস্টুরেন্ট কর্তৃপক্ষও নিতান্তই বাধ‍্য হন খাদ‍্যের দাম বাড়াতে। সবমিলিয়ে দূর্ভোগে পড়তে হয় সাধারণ রোজাদারদের।😐😐

তাই রোজাদারদের সুবিধার্থে পাঁচলাইশের "ঝাল বিতান" বিনামূল্যে ইফতারের ব‍্যবস্থা করেছেন, যাতে মিস না হয় আপনার মূল‍্যবান ইফতারটি।😘😘

নেগেটিভ খবর খুব দ্রুত প্রচার হয়, এরকম পজেটিভ খবরগুলো আড়ালে থেকে যায়। অথচ পজেটিভ খবরগুলো প্রকাশ‍্যে আসলে সবাই আরো অনুপ্রেরণা পাবে, ভাল কিছু করতে এগিয়ে আসবে।🙂🙂

সংশ্লিষ্ট সবাইকে জানাই হাজারো সালাম এমন মহৎ উদ্যোগ নেওয়ার জন্য।💙💙

SHARE THIS
Previous Post
Next Post