Showing posts with label লোকাল নিউস. Show all posts
Showing posts with label লোকাল নিউস. Show all posts
আল-আমিন সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর পক্ষ থেকে বাউল এম হোসন কে সম্মাননা প্রদান

আল-আমিন সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর পক্ষ থেকে বাউল এম হোসন কে সম্মাননা প্রদান



সুমন আহমদঃ আল- আমিন সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর পক্ষ থেকে বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার, বাউল এম হোসেন কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান বাউল এম হোসেন কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

মঙ্গলবার (৪ফেব্রুয়ারি) দুপুরে  বাউল এম হোসেন এর  চাড়খাই এর নিজস্ব  বাড়িতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত সময়ে উপস্থিত ছিলেন,আল-আমিন সোস্যাল ওয়েল অর্গানাইজেশনের সহ-সভাপতি জুবের আহমদ,আল-আমিন সোস্যাল ওয়েল অর্গানাইজেশনের কোষাদক্ষ রুমান আহমদ,বাংলাদেশ ছাত্রকল্যান পরিষদের সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক সুমন আহমদ, আলী আহমদ,পারভেজ আহমদ প্রমুখ।
জকিগঞ্জের বারহালে ফ্রি জেনারেল মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন

জকিগঞ্জের বারহালে ফ্রি জেনারেল মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন


আহমেদ সুফিয়ানঃ 
জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ফ্রি জেনারেল মেডিকেল ক্যাম্প,ঔষধ বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়বেটিস টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে।
যুক্তরাজ্যে অবস্থানরত জকিগঞ্জের রত্নগর্ভা সন্তানদের নিয়ে গঠিত যুক্তরাজ্য ভিত্তিক জনকল্যাণমূলক সংস্থা জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে এবং বারহাল ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মরহুম আলহাজ্ব জাকির আহমদ চৌধুরী'র পিতার নামে গঠিত জনসেবা মূলক সংস্থা লুৎফুর রহমান চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের সার্বিক তত্ত্বাবধানে অদ্য ৩ ফেব্রুয়ারি সোমবার দিনব্যাপী ২৬ বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম দেড় হাজারেরও অধিক গরিব ও অসহায় রোগীদের প্রদান করেন। পাশাপাশি সন্ধানী ব্লাড ব্যাংক সিলেট এর মাধ্যমে সহস্রাধিক নারী পুরুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সহ ডায়বেটিস পরিক্ষা করা হয়।
জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আবুল হোসেন ও মাস্টার ছাদিকুর রহমান চৌধুরী'র যৌথ সঞ্চালনায় বারহাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বাংলাদেশ কমিউনিটি পুলিশিং বারহাল ইউনিয়ন শাখার আহবায়ক সুমন আহমদ চৌধুরী'র শুভেচ্ছা বক্তব্য ও জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি শিরওয়ান আহমদ চৌধুরী মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন।
মেডিকেল ক্যাম্প পরিদর্শন শেষে নিজের অভিমত ব্যক্ত করেন,সীমেন্তীকের চীফ পেট্রন, রুপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহমদ আল কবির,সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামিম আহমদ,সিলেট জেলা পরিষদের সদস্য নারীনেত্রী সাজনা সুলতানা হক চৌধুরী,সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদারুল আলম নোভেল,শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন,বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়েদ আহমদ,বারহাল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর যুগ্ম আহবায়ক খলিলুর রহমান,বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল্লাহ আহমদ চৌধুরী,বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ছদিওল আকরম আলী ও ফারুক আহমদ, জকিগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি সাংবাদিক এখলাছুর রহমান,দৈনিক যুগান্তর জকিগঞ্জ উপজেলা প্রতিনিধি আল হাসিব তাপাদার,শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমান,বারহাল কমিউনিটি পুলিশিং বারহাল শাখার সদস্য, বারহাল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমদ,বারহাল ছাত্র পরিষদের সাবেক সভাপতি ছদিওল হোসাইন আহমদ,বারহাল যুবলীগ নেতা শামিম আহমদ,ছাত্র ঐক্য যুব পরিষদ জকিগঞ্জ উপজেলার সভাপতি ডাঃ ভোলন দেব পার্থ,ডাঃ সুলেমান আহমদ চৌধুরী, ডাঃ এম এ রউফ সাহেদ।
অভিব্যক্তি প্রকাশকালে বক্তারা অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল আয়োজনের জন্য সুমন আহমদ চৌধুরী'র নেতৃত্বে গঠিত ৩৫ সদস্য বিশিষ্ট সেচ্ছাসেবক দলের ভূয়সী প্রশংসা করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বপন আহমদ,ছদিওল মাছুম আহমদ,মাছুম আহমদ,লায়েক আহমদ,শারওয়ার আহমদ,মাসুক আহমদ,আহমদ আল ফরিদ,সিনওয়ান আহমদ,ছাদেক আহমদ চৌধুরী,তামভির আহমদ প্রমুখ।
সিলেটের বিয়ানীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সিলেটের বিয়ানীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সিলেটের বিয়ানীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল ইসলাম নয়ন (১৮) নামের কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার মাথিউরা ইউনিয়নের বেজগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নয়ন ওই এলাকার কুনু মিয়ার ছেলে। নয়ন বিয়ানীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণি শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘরের পানির মোটর মাল্টিপাগ লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয় নয়ম। এ সময় বিদ্যুতের শর্ট খেয়ে সে ছিটকে কাছের টিউবওয়েলের নিচে রাখা পানিতে গিয়ে আঁচড়ে পড়ে।

অজ্ঞান অবস্থায় পরিবারের সদস্য ও প্রতিবেশিরা তাকে বিয়ানীবাজার হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহত নয়নের জানাযার নামাজ আজ রোববার বিকাল ৪:৫০ মিনিটের সময় মাথিউরা বেজগ্রাম মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের দ্রুত বিচার নিশ্চিতকরণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধি শীর্ষক আলোচনা সভা সম্পন্ন।

ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের দ্রুত বিচার নিশ্চিতকরণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধি শীর্ষক আলোচনা সভা সম্পন্ন।

জেলা প্রতিনিধিঃ
13 JAN 2020

ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের দ্রুত বিচার নিশ্চিতকরণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধি শীর্ষক আলোচনা সভা সম্পন্ন।
১১ জানুয়ারি রোজ শনিবার সন্ধ্যা ৫.০০ ঘটিকায় সিলেট প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগরের সভাপতি আবু সালেহ ইয়াহিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তপন চন্দ্র পালের পরিচালনায়, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল কাইয়ুম ও গীতা পাঠ করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগরের সাধারণ সম্পাদক তপন চন্দ্র পাল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আহমেদ সুফিয়ান, প্রধান অতিথির বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি মো. ইসলাম উদ্দিন, সিলেট জেলা শাখার সভাপতি হোসাইন আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এ.এস. শামীম আহমদ, সহ- সভাপতি শেখ নুরুল ইসলাম খালেদ, সহ-সভাপতি সোহেল আহমদ চৌধুরী, সিলেট মহানগরের সিনিয়র সহ-সভাপতি এস.আর চৌধুরী সেলিম, সহ-সভাপতি মো. মোসাদ্দেক হোসেন সাজুল, সহ-সভাপতি মোবাশ্বেরা বেগম (পারু),সহ-সভাপদি ডা: আওলাদ হোসেন, উপজেলার নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা শাখার সভাপতি মো. এনামুল হক, জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. হাবিবুর রহমান, দক্ষিণ সুরমার সভাপতি মো. পংকি মিয়া, শাহপরান শাখার সভাপতি শাহিদা তালুকদার, বিমানবন্দর থানার সভাপতি সৈয়দ বাহারুল ইসলমা রিপন। এতে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা, মহানগর ও উপজেলা শাখার দায়িত্বশীলরা।
অল্প দিনে সফলতা অর্জন সফিউল আলম জুয়েলের

অল্প দিনে সফলতা অর্জন সফিউল আলম জুয়েলের

জেলা প্রতিনিধিঃ
6 JANUARY 2020
প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মহোদয়ের পিও হিসেবে নিয়োগ পেয়েছেন মাত্র মাস দুয়েক হলো শফিউল আলম জুয়েলের। কিন্তু এই অল্পদিনে সবার পরিচিত মুখ ও জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। অত্যন্ত দক্ষতা ও আস্থার সহিত দায়িত্ব পালন করছেন মন্ত্রী মহোদয়ের সকল কার্যক্রমের।
বিশেষ করে, মন্ত্রী মহোদয়ের সাথে সিলেটের যে কোন সমস্যায় দ্রুত যে কেউ মন্ত্রীর সাথে সাক্ষাত, সিলেটের যে কোন সমস্যার দ্রুত সমাধান সহ সবকিছুতে খুবই আন্তরিকভাবে কাজ করছেন শফিউল আলম জুয়েল।

পাশাপাশি সিলেটের আওয়ামীলীগ সহ এর অংঙ্গ সংগটনের সকল নেতাকর্মী, ব্যবসায়ী সংগঠন, সামাজিক সংগঠনের দায়িত্বশীল সবার সাথে গড়ে উঠছে আস্থার সম্পর্ক। সততা, ন্যায় ও নিষ্টাবান হিসেবেও পরিচিতি লাভ করেছেন তিনি।
শফিউল আলম জুয়েল সিলেটের কানাইঘাট উপজেলার ডাকনাইল দক্ষিণ এর ছেলে।
কিন্তু উনার শৈশব কাল কেটেছে বাংলাদেশের রাজধানী ঢাকায়।

উনার বাবা মরহুম আলহাজ্ব বশির আহমেদ বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট জেলার পরিচিত মুখ ও আওয়ামী পরিবারের একনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী। বাবা আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত থাকার সুবাদে
বাবার সাথে ছোটবেলা থেকেই তিনি আওয়ামীলীগ এর বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করতেন। শিশুকালেই তিনি স্নেহ পেয়েছেন সিলেটের গর্ব সাবেক স্পিকার জনাব হুমায়ূন রশীদ চৌধুরীর।
সাবেক স্পিকার মহোদয় সিলেট আসলেই বাবার হাত ধরে উপস্থিত হতেন সেখানে।

শফিউল আলম জুয়েলের শিক্ষা জীবন শুরু হয় সিলেটেরই শাহজালাল আদর্শ প্রাথমিক বিদ্যালয় থেকে।
তৃতীয় শ্রেণীতে ভর্তি পরীক্ষা দেন সিলেটের অন্যতম শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্টান সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে। কৃতিত্বের সাথে ভর্তি হয়ে তিনি সপ্তম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে।
পরবর্তীতে তিনি ঢাকার সুনামধন্য শিক্ষা প্রতিষ্টান ' স্কুল অব ডেভেলাপমেন্ট অলটারনেটিভ' এ ভর্তি হোন। এই প্রতিষ্টান থেকে তিনি ২০০৫ সালে এসএসসি ও কলেজ অব ডেভেলাপমেন্ট অলটারনেটিভ থেকে ২০০৭ সালে এইচএসসি পাশ করেন।
পরবর্তীতে ইউনিভার্সিটি অব ডেলাপমেন্ট অলটারনেটিভ থেকে গ্রাজুয়েশন (বিবিএ) ও মাস্টার্স (এমবিএ) পাশ করেন।

লেখাপড়া শেষ করে জড়িত হোন ব্যবসায়। ব্যবসায় একজন সফল ব্যবসায়ী শফিউল আলম জুয়েল। ব্যবসায়ী হিসেবে রয়েছে সততা ও নম্রস্বভাব এর সুনাম।

জনাব শফিউল আলম জুয়েল সবার কাছে দোয়া কামনা করেন, যেনো তিনি সততার সাথে দায়িত্বপালন করতে পারেন।
মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের স্বপ্ন পূরণে সকলের সহযোগীতা নিয়ে কাজ করতে চান তিনি।
মোমেনস ম্যাজিক, সিলেট নগরীর জন্য বরাদ্দ হাজার কোটি

মোমেনস ম্যাজিক, সিলেট নগরীর জন্য বরাদ্দ হাজার কোটি


24 DECEMBER 2019
এ কে চয়নঃ আধুনিক সিলেটের স্বপ্নদ্রষ্টা, সিলেটবাসীর মধ্যমণি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মহোদয়ের এক বছর পূর্ণ হবার আগেই নিজের একান্ত হস্তক্ষেপে আধুনিক সিলেট গঠনে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় গৃহীত হলো হলো ১২২৮ কোটি টাকা বরাদ্দ দেয়ার সিদ্বান্ত।

নির্বাচনী ইশতেহার ও সিলেট সর্বসাধারণের কাছে প্রতিশ্রুতি অনুযায়ী সিলেটে একের পর এক নিরলস কার্যক্রম চালিয়ে যাচ্ছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। এরই ধারাবিহকতার অংশ হিসেবে এক বছর পূর্ণ হবার আগেই সিলেট নগরীতে উপহার হিসেবে নিয়ে আসলেন এই বরাদ্দ। যা সিলেট নগরী আধুনিকতায় ও উন্নয়নের জন্য সর্ব বৃহৎ বাজেট।

সিলেট থেকে বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ পদে নিয়মিত অনেকে দায়িত্ব পালন করলেও সিলেটের সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণে সবাইকে ছাড়িয়ে গেছেন ড. এ কে আব্দুল মোমেন।

সিলেট সিটি কর্পোরেশন, জেলা নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন ড. এ কে আব্দুল মোমেন।
এই বরাদ্দ ও নিয়মিত উন্নয়নমুখী কর্মকান্ডে উন্নয়নবিদ হিসেবে অখ্যায়িত করে সাধারণ জনগণ বলছেন, সিলেটবাসী সৎ, পরিচ্ছন্ন ও যোগ্য নেতা নির্বাচনে ভুল করে নি। যা ইতোমধ্যে প্রমাণ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

সিলেট উন্নয়নকল্পে মাননীয় মন্ত্রী জানান, সিলেট তথা বাংলাদেশ উন্নয়নে দেশনেত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর। দেশের যে কোন স্থানে উন্নয়নকাজে সরকার সর্বোচ্চ গুরুত্ববহন করে।

সিলেটবাসীর আন্তরিকতা, দোয়া ও সহযোগীতা থাকলে এর ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জাতীয় সম্মেলন  সফল কারার লক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জাতীয় সম্মেলন সফল কারার লক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন

জেলা প্রতিনিধিঃ
22 DECEMBER 2019

জাতীয় সম্মেলন সফল করার লক্ষে, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ বিকাল ৩ঘটিকার সময় সিলেট প্রেসক্লাব মিলনায়তনে।


জেলা শাখার সভাপতি হোসাইন আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রভাষক তপন চন্দ্র পালের সঞ্চালনায়।

অনুষ্ঠানের শুরুতেই কোরআন পাক থেকে তেলায়াত করেন কাওসার আহমেদ। উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক আহমেদ সুফিয়ান, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় বিশেষ  প্রতিনিধি ডাঃ ইসলাম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর শাখার সভাপতি রোটারিয়ান আবু সালেহ ইয়াহিয়া, বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি সুহেল মিয়া, সহ- সভাপতি শেখ নুরুল ইসলাম খালেদ, সহ- সভাপতি জালাল আহমদ, সহ- সভাপতি বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও  মহানগর শাখার সহ-সভাপতি মোহাম্মদ মুসাদ্দেক হোসেন সাজু। সহ- সভাপতি মোবাশ্বেরা বেগম, মহিলা বিষয়ক সম্পাদিকা মনি আক্তার, উপজেলা পর্যায় নেতীবৃন্দের মধ্যে  বক্তব্য রাখেকানাইঘাট উপজেলার সভাপতি মোঃ এনামুল হক, সাধারণ সম্পাদক আজম হোসেন,সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলার সভাপতি পঙ্কী মিয়া, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন। অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন, সাহেদ আহম,  ওমর ফারুক প্রচার সম্পাদক জেলা শাখা সিলেট, মোঃ মেহদি হাসান খাঁন, মোঃ আবু সিদ্দীক, আশরাফ হোসাইন সাজু,কাউসার আহমদ,রাসেল আহমদ,জি.আর.চৌঃ রজি, রায়হান উদ্দিন, মোঃ মাসুক আহমদ, এম এ ইসহাক সিকদার রাবি, নির্মিতা দেবী, নিলীমা দেবী, অনিক সিংহ, চৌঃ শাহরিয়া অভি, সুলতানা আক্তার,স্বপন মিয়া, লু্ৎফুর রহমান, রুম্মান আহমদ, গিয়াসউদ্দিন, সাদেক, শিফন, মামুন, লিটন প্রমুখ।
মহান বিজয় দিবস উপলক্ষে  শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন

জেলা প্রতিনিধিঃ
16 DEC 2019

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযু্দ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য অর্পন করেছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা ও মহানগর।

সোমবার সকাল ১০.৩০ মিনিটের সময় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা ও মহানগর  সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতাযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানায়।

এসময় উপস্থিত ছিলেন ছিলেন সার্ক মানবাধীকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি ডঃ ইসলাম উদ্দিন , সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের  সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আহমেদ সুফিয়ান, সহ- সভাপতি সুহেল মিয়া, সহ- সভাপতি আব্দুল কাইউম,  মহানগর শাখার সাধারণ সম্পাদক, প্রভাষক তপন চন্দ্র পাল, যুগ্ন-সাধারন সম্পাদক, চৌঃ শাহরিয়ার অভি, যুগ্ন-সাধারণ সম্পাদক, প্রভাষক স্বপন মিয়া, যুগ্ন-সাধারন সম্পাদক মনিরুজ্জাম মনু, সাংঘঠনিক সম্পাদক নাবিল মির্জান। প্রচার সম্পাদক মুনতাসীর ওমর, মহানগর শাখার প্রচার সম্পাদক আশরাফ হোসাইন, সদস্য রাবি সিকদার, রজি আহমেদ, জকিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আবেদিন ফাহিম , শাহজালাল রক্ত ফোরাম এর সভাপতি ফয়সাল আহসান সহ প্রমুখ।
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা সম্পন্ন।

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা সম্পন্ন।


জেলা প্রতিনিধিঃ 
11 DECEMBER 2019

মানবাধিকার সুরক্ষায় তারণ্যের অভিযাত্রা স্লোগানকে সামনে রেখে ১০ই ডিসেম্বর ২০১৯ খ্রিঃ রোজ মঙ্গলবার।

৭১তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আলোচনা সভা  বিকাল ৫ঃ৩০ঘটিকায় সিলেট প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সভাপতি, হোসেইন আহমদ এর সভাপতিত্বে  ও মহানগর শাখার সাধারণ সম্পাদক, প্রভাষক তাপন চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরান তালাওয়াত করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার সদস্য মোঃ কাওসার আলী, ও গীতা পাঠ করেন কৃষ্ণ গোপাল রায়।

স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক আহমেদ সুফিয়ান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর শাখার সভাপতি, রোটারিয়ান আবু সালেহ ইয়াহিয়া, শেখ নুরুল ইসলাম খালেদ সহ- সভাপতি সিলেট জেলা, সোহেল আহমদ চৌধুরী সহ- সভাপতি সিলেট জেলা, এস আর চৌধুরী সেলিম সিনিয়র সহ-সভাপতি সিলেট মহানগর, যুগ্ম–সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জুনেদ,  বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও মহানগর শাখার সহ-সভাপতি, মোহাম্মদ মুসাদ্দেক হোসেন সাজু, মহিলা সম্পাদিকা মনি আক্তার, মুনতাসীর ওমর, প্রমুখ।

অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক স্বপন মিয়া, প্রভাষক আব্দুল হাসিম রিফাত, প্রধান শিক্ষক কৃষ্ণ গোপাল রায়, মহিলা বিষয়ক সম্পাদিকা শেখ ফারিয়া ইয়াসমিন হেপী, মডেল মাদ্রাসার সিনিয়ার শিক্ষক নোমান আহমদ, মডেল মাদ্রাসার শিক্ষক আসাদুজ্জামান, জালাল, সুলতানা আক্তার, আব্দুর রহমান, খাদিজা বেগম, বিলকিস বেগম, নুরুন নেহার, জামিলা বেগম, ফারজানা আক্তার, চৌধুরী শাহরিয়ার অভি, রকিব মিয়া, ওমর ফারুক, রুপম তালুকদার, জুবায়ের চৌধুরী, আলমগীর হুসেন, আশরাফ হুসাইন সাজু, কাওসার আলী, লু্ৎফুর রহমান, রুম্মান আহমদ, গিয়াসউদ্দিন, সাদেক, শিফন, মামুন, লিটন, নির্মল,গোপাল,কাওসার, এনাম সহ অনেকেই।
আলোচনা ও সাংগঠনিক পরিচিতি সভা সম্পন্ন

আলোচনা ও সাংগঠনিক পরিচিতি সভা সম্পন্ন

জেলা প্রতিনিধিঃ আহসান হাবিব
01 DECEMBER 2019

আজ ৩০-১১-২০১৯ইং রোজ শনিবার, সমাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার ও মিথ্যাচার প্রতিরোধ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমান, ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। অনুষ্টানের শুরুতেই পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন শাখার ধর্ম বিষয় সম্পাদক আব্দুল মালিক চৌঃ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয় উদ্বোধন করেন। এছাড়া সদস্যদের মাঝে আইডি কার্ড, লগো ও সনদ বিতরণ করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব লোকমান চৌধুরী বলেন মানবাধিকার হলো মানুষের অধিকার ও প্রাপ্য।মানুষ তাদের অধিকার আদায়ে রাজপথ কিংবা যে কোথাও সোচ্চার থাকবে। বর্তমান সময়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লেখনী শক্তি দ্বারা অধিকার আদায়ে সচেতন।
কিন্তু এখানে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে, কিছু কুচক্রী মহল রয়েছে সমাজে সর্বদা অশান্তি বিরাজ করাতে। তাই সকল মানবতা কর্মীর দায়িত্ব হচ্ছে মানুষের অধিকার নিয়ে কথা বলার পাশাপাশি এইসব কুচক্রী মহলের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখা। তিনি আরো বলেন, ধন্যবাদ পাওয়ার দাবিদার সার্ক মানবাধিকার ফাউন্ডেশন।
কেননা তাদের এই সভা সেমিনার সময়োপযোগী এবং এ আয়োজন অব্যাহত থাকবে আশাবাদী। উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানমানবাধিকার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় প্রতিনিধি ডা.মোঃ ইসলাম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন হোসেইন আহমদ সভাপতি সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা, মাও, আব্দুর সবুর ভাইস চেয়ারম্যান, জকিগঞ্জ উপজেলা পরিষদ মাজেদা রওশন শ্যামলী মহিলা ভাইস চেয়ারম্যান জকিগঞ্জ উপজেলা পরিষদ, মীর মোঃ আব্দুন নাসের অফিসার ইনচার্জ জকিগঞ্জ থানা।
আহমেদ সুফিয়ান সাধারণ সম্পাদক সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা, মাহতাব হোসেন চৌঃ চেয়ারম্যান ৯নং মানিকপুর ইউনিয়ন পরিষদ, আসাদ আহমদ ধর্ম বিষয় সম্পাদক সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা, ফয়সাল আহসান, সভাপতি শাহজালাল রক্ত ফোরাম ফাউন্ডেশন সিলেট, মালেক আহমদ চৌঃ উপদেষ্টা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জকিগঞ্জ উপজেলা প্রমুখ।
বিশিষ্ট সমাজ সেবক, বাংলাদেশ ফিমেইল একাডেমির(বিএফএ) প্রতিষ্ঠাতা জামিল চৌধুরীর পাশে- ড. এ কে আব্দুল মোমেন।

বিশিষ্ট সমাজ সেবক, বাংলাদেশ ফিমেইল একাডেমির(বিএফএ) প্রতিষ্ঠাতা জামিল চৌধুরীর পাশে- ড. এ কে আব্দুল মোমেন।

জেলা প্রতিনিধিঃ
16 NOVEMBER2019

মোমেন সাইবার ফোর্সের ডিরেক্টর, এনআরবি লন্ডন প্রবাসী কায়েস চৌধুরীর পিতা, বাংলাদেশ ফিমেইল একাডেমির(বিএফএ)  প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী দীর্ঘদিন যাবৎ অসুস্থ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মহোদয় দুই দিনের সফরে গতকাল সিলেট আসেন।

মাননীয় মন্ত্রী মহোদয়ের এই সফরের শেষ দিনে আজ শনিবার সকাল ১১.৩০ মিনিটের সময় বিশিষ্ট সমাজসেবক জামিল চৌধুরী সাহেব কে দেখতে উনার বাসভবনে যান। দীর্ঘদিন লন্ডনে ও বাংলাদেশে চিকিৎসার এবং উনার শারীরিক  সার্বিক খোঁজখবর নেন মাননীয় মন্ত্রী।

এ সময় মন্ত্রী মহোদয়ের সাথে ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান জনাব আশফাক আহমেদ সহ আরো অনেক নেতৃবৃন্দ।
কার্ড বিতরণ সম্পন্ন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা ও মহানগরের

কার্ড বিতরণ সম্পন্ন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা ও মহানগরের

জেলা প্রতিনিধিঃ কাসেম খান
16 NOVEMBER 2019

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে ১৫/১১/১৯ ইং রোজ শুক্রবার সিলেট প্রেসক্লাবে কার্ড বিতরণ সম্পন্ন হয়।

জেলা শাখার সভাপতি হুসেইন আহমেদ সভাপতিত্বে কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদর দপ্তরের বিশেষ প্রতিনিধি প্রাইম ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক ডাঃ ইসলাম উদ্দিন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রভাষক তপন চন্দ্র পাল।

প্রথমে কোরআন তেলাওয়াতের মাধ্য দিয়ে কার্ড বিতরণ অনুষ্ঠানে শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন রোটারিয়ান মোঃ আব্দুল কাইউম, শুভেচ্ছা বক্তব্য রাখেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আহমেদ সুফিয়ান।

মানবাধিকার বিষয় বক্তব্য রাখেন শেখ নুরুল ইসলাম খালেদ, সহ- সভাপতি সিলেট জেলা, রোটারিয়ান আবু সালেহ ইয়াহিয়া, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগর। এস আর চৌধুরী সেলিম, সিনিয়র সহ- সভাপতি সিলেট মহানগর, আবুল হুসাইন সহ- সভাপতি সিলেট মহানগর, সহ- সাধারণ সম্পাদক সাঈদুল আলম সোহান, জালাল মিয়া, মোবাশ্বেরা বেগম, আব্দুল কাইউম, এড. বেলাল হুসাইন , সালেহ চৌঃ, মহিলা বিষয়ক সম্পাদিকা মনি আক্তার,কানাইঘাট উপজেলার শাখার সভাপতি এনাম আহমেদ ।

অনুষ্ঠানে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হানিফ, শরিফ আহমদ, সুলতানা আক্তার, শাহরিয়ার, অভি, নিশিতা দেবী, মনি আক্তার, রুবিনা বেগম, আশরাফুল ইসলাম কামরান, নাবিল মিজান, সুয়েব, বদরুল আলম, রুবিনা বেগম, নুরুন নাহার, নুরজাহান, কৃষ্ণ গোপাল রায়, স্বপন মিয়া, সোহান, আইরুন বেগম, ফয়সল আহমদ বাবুল, সোহেল মিয়া প্রমুখ।
বারহালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন সম্পন্ন

বারহালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন সম্পন্ন

জেলাপ্রতিনিধিঃ
10 NOVEMBER 2019
   
জকিগঞ্জ উপজেলার আনজুমানে তালামীযে ইসলামিয়া বারহাল ইউ/পি শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়।

১০ই নভেম্বর রবিবার সকাল এগারোটার সময় বারহাল হাটুবিল গাউছিয়া দাখিল মাদ্রাসা থেকে মোবারক র‍্যালি বের করে শাহগলী বাসস্ট্যান্ড পদক্ষিন করে গ্রামীণ ব্যাংক এর সম্মুখ দিয়ে বারহাল হাটুবিল গাউছিয়া দাখিল মাদ্রাসায় গিয়ে শেষ করা হয়।

র‍্যালী পরবর্তি ঈদে মিলাদুন্নবী (সাঃ) সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বারহাল হাটুবিল গাউছিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফারুক আহমদের সভাপতিত্বে, বারহাল ইউ/পি তালামিযের সাধারণ সম্পাদক জুবের আহমদের পরিচালনায় ও সহ সধারন সম্পাদক কামরান আহমদের পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বারহাল ইউ/পি তালামিযের সভাপতি তারেক আহমদ চৌধুরী।
ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর তাৎপর্য নিয়ে আলোচনা করেন বারহাল হাটুবিল গাউছিয়া দাখিল মাদ্রাসার সহসুপার মাওলানা আব্দুল কাদির জিহাদি ও পীরনগর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ফয়েজ আহমদ।

মোবারক র‍্যালীতে অংশগ্রহন করেন,জকিগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি বিশিষ্ট সাংবাদিক এখলাছুর রহমান,বিশিষ্ট সমাজসেবী আব্দুল জলিল,মোস্তফা আহমদ,ফারুক আহমদ চৌধুরী,বারহাল হাটুবিল গাউছিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুন নুর, মাওলানা হারুনুর রশীদ ও মাওলানা আছলাম আহমদ,খিলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার ময়নুল হক,শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমান,যুব সংগঠক সাবেল আহমদ,লখাই আহমদ,ডাঃ আব্দুন নুর,আকবর আহমদ,বারহাল দারুল ক্বিরাত ও তাফসিরুল কোরআন পরিষদের সাধারণ সম্পাদক শিবলু আহমদ,আসাদ আহমদ, মুর্শেদুল হক সহ প্রমুখ।

অনুষ্ঠান শেষে মাওলানা ফারুক আহমদের দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।
" বিশিষ্ট ব্যবসায়ী তৌসিফ হাসনাত চৌধুরী সিলেট সফরে"

" বিশিষ্ট ব্যবসায়ী তৌসিফ হাসনাত চৌধুরী সিলেট সফরে"


জেলা প্রতিনিধিঃ আবুল কাসেম চয়ন
02 NOVEMBER 2019

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কৃতি সন্তান আবুল হাসনাত চৌধুরী এর ছেলে- দুবাই, জাপান, চীন, সিংগাপুর, কানাডা সহ বিশ্বের বহু দেশের সফলতম বিশিষ্ট ব্যবসায়ী জনাব তৌসিফ হাসনাত চৌধুরী আজ সংক্ষিপ্ত সফরে সিলেট ভ্রমন করছেন।

জানা যায়, তিনি এই সংক্ষিপ্ত সফরে  ব্যবসায়ীক, সামাজিক  বিভিন্ন সভা সেমিনারে অংশ নেয়া সহ ভ্রমন করবেন সিলেটের ও অপরূপ স্থান গুলি।

জনাব তৌসিফ হাসনাত চৌধুরীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিজনেস পার্টনার মি. শাহ নেওয়াজ সানু এবং উনার একান্ত সচিব মি. এক্সিন লিং বাআআবুল ও চীনের একদল ব্যবসায়ী প্রতিনিধি।
স্বেচ্ছাসেবী সংগঠন "উইলপাওয়ার" থাকছে শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা দিতে আসা অসহায় শিক্ষার্থীদের আবাসন সংকট নিরশনে।

স্বেচ্ছাসেবী সংগঠন "উইলপাওয়ার" থাকছে শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা দিতে আসা অসহায় শিক্ষার্থীদের আবাসন সংকট নিরশনে।


জেলাপ্রতিনিধিঃ
26 OCTOBER 2019
 
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার। প্রতিবার ভর্তি পরীক্ষায় অংশ নেন প্রায় পৌনে এক লাখ শিক্ষার্থী। তাঁদের সঙ্গে থাকেন প্রায় অর্ধেকসংখ্যক অভিভাবক। সব মিলিয়ে দেড় লাখ লোকের বাড়তি চাপ পড়ে সিলেট নগরে।

থাকা–খাওয়া ও চলাচলে বাড়তি লোকের চাপে সিলেটে আগে ও পরের দুই দিন অন্য রকম এক পরিস্থিতি দেখা দেয়।

তখন নগরে বিশেষ করে আবাসন ব্যাবস্থা সংকট পড়ে যায়।এই পরিস্থিতিতে এবার শিক্ষার্থীদের আবাসন ব্যাবস্থা করে দিতে সবার মত #উইলপাওয়ার পরিবারও উদ্যোগ নিয়েছে।

যদিও #উইলপাওয়ার পরিবার এর ব্যাক্তিগত বড় কোন আবাশন ব্যাবস্থা নেই তবে আমাদের ব্লাড ডোনার,পাড়া প্রতিবেশি সহ আত্বীয় স্বজনদের বাসায় বাসায় ভালো পরিবেশে অন্তত থাকার ব্যাবস্থা করে দিবো।

এজন্য বিশেষ করে গরিব মেধাবী শিক্ষার্থী যারা এখনো থাকার জন্য আবাসন ব্যাবস্থা নিয়ে সংকটে আছেন কষ্টকরে আজই আমাদের সাথে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।

মোবাইলঃ
01714-527994 আহমেদ সুফিয়ান
01741-586688 আবুল কাশেম চয়ন
01303-792552 সালাউদ্দীন বিজয়
01719–951174 জুনেদ আহমেদ
আইডি কার্ড, কোটপিন ও সার্টিফিকেট গ্রহণ সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা শাখার কাছ থেকে

আইডি কার্ড, কোটপিন ও সার্টিফিকেট গ্রহণ সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা শাখার কাছ থেকে

জেলা প্রতিনিধিঃ
21 OCTOBER 2019

নিজস্ব প্রতিবেদকঃ সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা শাখার বিভাগীয় প্রতিনিধি ডা; ইসলাম উদ্দিন, সিলেট জেলা  শাখার সভাপতি হুসেইন আহমেদ,সাধারণ সম্পাদক আহমেদ সুফিয়ান এর কাছ থেকে।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কানাইঘাট উপজেলা  শাখার সভাপতি – এনামুল হক (এনাম) , সহ সভাপতি -এডভোকেট আবু সিদ্দিক , সাধারণ সম্পাদক -আজমল হোসেন , আইন বিষয়ক সম্পাদক -এডভোকেট আলা উদ্দিন , সহ অর্থ সম্পাদক -শাহীন আহমদ, যুব বিষয়ক সম্পাদক -সাদিক হোসেন,সদস্য -মিছবাহ উদ্দিন ,সদস্য-জামিল আহমদ । সার্ক মানবাধিকার  ফাউন্ডেশন কানাইঘাট  উপজেলা শাখার আইডি কার্ড, কোটপিন ও সার্টিফিকেট গ্রহণ করেন।
মানববন্ধন জকিগঞ্জ সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ও বৃহত্তর জকিগঞ্জ উপজেলা কালিগঞ্জ ছাত্র পরিষদ এর উদ্যোগে

মানববন্ধন জকিগঞ্জ সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ও বৃহত্তর জকিগঞ্জ উপজেলা কালিগঞ্জ ছাত্র পরিষদ এর উদ্যোগে

জেলা প্রতিনিধিঃ

20 OCTOBER 2019  


সিলেট জেলার জকিগঞ্জের লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্র জুবায়ের আহমদকে ঢাকা ধানমন্ডি, ঝিগাতলায় হত্যা, বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যা, জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে ব্যাটারি চালিত ইজি বাইকে ধর্ষণ এর প্রতিবাদে দুষকৃতি কারিদের চিহ্নিত করে বিচারের দাবিতে২০/১০/২০১৯ ইং রোজ শনিবার   মানববন্ধন  কর্মসূচি অনুষ্টিত হয়।
উক্ত অনুষ্টানে বৃহত্বর কালিগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে ও ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ ফরহাদ এর উপস্তাপনায় -প্রধান অতিথির বক্তব্য রাখেন ৯নং মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মাহতাব হোসেন চৌধুরী, বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি জনাব হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম রুহুল আমিন, পূব ইছামতি দাখিল মাদ্রাসার শিক্ষক কবির আল মাহমুদ, কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী জুবায়ের আহমদ, ছলকু আহমদ, তালামীজ নেতা নাজির আহমদ, ছাত্রলীগ নেতা সুলতান আহমদ, ইছামতি কামিল মাদ্রাসার ভি পি আকবর আহমদ চৌঃ, জকিগঞ্জ উপজেলা ছাত্র মজলিস সেক্রেটারি সাইফুর রহমান।
বক্তারা বলেন বাংলাদেশে যেমন উন্নয়ন হচ্ছে তা শিকার করতে হয়, তেমনি দেশে এখন খুন, গুম, নির্যাতন হচ্ছে তা ও শিকার করতে হয়। বাংলাদেশে এখন ঘর কিংবা বাহিরে কোথাও ছাত্র, শিক্ষক, নারী – পুরুষ এমন কি একদিনের শিশুরা ও নিরাপত্তা পাচ্ছে না, একের পর এক নারী ও শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে।
গণধর্ষণের পর তাদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। ধর্ষণের বিচার হচ্ছে না। দিবালোকে মানুষকে হত্যার বিচার হচ্ছে না।
বাংলাদেশ সরকারের কাছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মাধ্যমে দাবি জানাই দেশের সব ধরণের অন্যায় কারিদের বিচারের আওতায় এনে কঠিন শাস্তি দিতে হবে। অন্যতায় আমরা দেশের মানবাধিকারকে রক্ষা করতে, দেশে নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলব।
এসময় উপস্তিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জকিগঞ্জ উপজেলার সহ সভাপতি ফারুক আহমদ, সুহেল আহমদ, সহ সাধারণ সম্পাদক কবির আহমদ খান, সদস্য সেলিম আহমদ, জয়নাল আবেদীন, আব্দুস সাত্তার, নাজিম আহমদ, আব্দুল মুত্তালিব, লোকমান আহমদ, সামিম আহমদ, তাজির আহমদ, জহিরুল আলম আজাদ, প্রমূখ।


সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জকিগঞ্জ উপজেলা শাখা কমিটি ঘোষণা

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জকিগঞ্জ উপজেলা শাখা কমিটি ঘোষণা



জেলা প্রতিনিধিঃ আহমেদ সুফিয়ান
10 OCTOBER 2019     

নিউজ ডেস্কঃ
মানবসেবায় নেতৃত্বকে প্রাধান্য দিয়ে গত ৯ অক্টোবর সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জকিগঞ্জ উপজেলা শাখা কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয়, সভাপতি বিচারপতি, মোঃ আবদুস সালাম, মহাসচিব মাওলানা মোহাম্মদ আবে আলী এ কমিটির অনুমোদন দেন।

৩৬ সদস্যের নতুন কমিটিতে সভাপতি মানবতাবাদী, মোঃ হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক, কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন নির্বাচিত হন।

নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আবরার হত্যায় জড়িতদের শাস্তির দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আহমেদ সুফিয়ানের

নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আবরার হত্যায় জড়িতদের শাস্তির দাবি সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আহমেদ সুফিয়ানের



জেলা প্রতিনিধিঃ
11 OCTOBER 2019

নিউজ ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আহমেদ সুফিয়ান।

পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়ার দাবি জানান উনি। মঙ্গলবার (৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে সাধারণ সম্পাদক এই দাবি জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগকর্মীদের পিটুনিতে আবরার ফাহাদ নামের এক ছাত্র মারা গেছেন। শিবিরকর্মী সন্দেহে তাকে মারধর করা হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ অক্টোবর রাতে বুয়েটের শের-ই-বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা পেটান বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। পরে দিবাগত রাত তিনটার দিকে আবাসিক হল থেকে তার লাশ উদ্ধার করা হয়। এমন অসভ্য ও বর্বরোচিত ঘটনায় আহমেদ সুফিয়ান মর্মাহত। ধিক্কার জানাচ্ছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের সেসব ছাত্রদের এবং প্রবীণ ছাত্র সংগঠনের কর্মীদের, যারা নিজের সহপাঠীকে এভাবে পিটিয়ে মেরে ফেলতে পারে।
কোনও ব্যক্তিকে, তার বিশ্বাস যাই হোক না কেন, তাকে বেআইনিভাবে আঘাত করার অধিকার কারও নেই। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্রলীগের নানা বেপরোয়া আচরণ নিয়মিতভাবে গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। প্রধানমন্ত্রী নিজেই এ ব্যাপারে বিভিন্ন সময় তার ক্ষোভ প্রকাশ করেছেন। তারপরও এই ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনের কর্মীদের আচরণ শোধরাচ্ছে না। ছাত্রলীগের এমন বেপরোয়া আচরণ ও ক্ষমতার অপব্যবহার রোধে সাংগঠনিক ও আইনগতভাবে কঠোর ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

যেন অন্য কোনও কর্মী এমন নিষ্ঠুর, অমানবিক ও বেআইনি কাজ করার স্পর্ধা না দেখাতে পারে, সে ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। রাজনৈতিকভাবে প্রভাবমুক্ত থেকে আবরার হত্যার ঘটনায় সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার দাবি জানায় সিলেট জেলার সাধারণ সম্পাদক আহমেদ সুফিয়ান।
   
আবরার জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন সাঈদুল আলম সোহান

আবরার জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন সাঈদুল আলম সোহান


09 OCTOBER 2019

জেলা প্রতিনিধি
Iনিউজ ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রলীগের নির্মমতার বলি হওয়া শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকান্ডের পরিপ্রেক্ষিতে গৃহীত ব্যবস্থার পর্যালোচনা এবং হত্যাকারীদের দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সিলেট মহানগর যুগ্ম শাখার সাধারণ সম্পাদক সাঈদুল আলম সোহান।

প্রসঙ্গত, রবিবার রাত ২টার দিকে বুয়েটের শেরে বাংলা হলের সিঁড়ি থেকে তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করে পুলিশ। সহপাঠীদের বরাতে সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শিবির সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করেছে।
ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, হাতে, পায়ে ও পিঠে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। ভোঁতা কিছু দিয়ে পেটানোর ফলে অভ্যন্তরীণ রক্তক্ষরণে মৃত্যু হয়েছে আবরারের।
পুলিশ ইতোমধ্যে বুয়েট ছাত্রলীগের ১২ নেতাকে আটক করেছে এবং ওই হলের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। সোমবার রাতে মোট ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেছেন আবরারের বাবা অবসরপ্রাপ্ত ব্র্যাককর্মী বরকতুল্লাহ।