22 SEPTEMBER 2018
২১.০৯.১৮ ইংরেজি রোজ শুক্রবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সিলেটের সর্ব প্রথম অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থার পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠন সংবর্ধনা সম্পন্ন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব ফয়সল মাহমুদ- উপ পুলিশ কমিশনার উওর সিলেট ( ডিবি ও প্রসিকিউশন), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ২১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, ১০,১১,১২নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর জনাবা মাসউদা সুলতানা সাকি। এছাড়াও আরও উপস্থিত ছিলেন কাসমির রেজা-সভাপতি পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা।
উক্ত অনুষ্ঠানে অতিথিরা বলেন আপনার এক ব্যাগ রক্ত একজনের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ উপহার হতে পারে।অর্থাৎ তার প্রাণ রক্ষায় অবদান রাখতে পারে। তাই নিয়মিত রক্ত দানের মাধ্যমে আরেকটি মুল্যবান জীবন রক্ষায় এগিয়ে আসুন।
স্বপ্নের শুভাকাঙ্ক্ষী উত্তম এ পারমিতার উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্ন রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রেদওয়ানুল করিম মাসউদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বপ্নের সদস্য শাওন, সোলায়মান, অভিজিৎ, দিপু, লোকমান, জুনেদ, মনিরুজ্জামান, সিদ্দিক, মইনুল, সজিব, মান্না, মোর্সেদ, বিপ্লব, কামাল, বাপন, সঞ্জিব, লিটন, জয়, মিসবাহ, সিদ্দিক, নাইমা, সানজানা, আকবর, রাকিব, জাহাঙ্গীর, তালহা, নাজিম, জুয়েল, অপু।
