23 SEPTEMBER 2018
ওপেনিংয়ের দুর্দশায় তড়িঘড়ি করে দুবাই পাঠানো হয়েছে সৌম্য সরকার ও ইমরুল কায়েসকে। টিম ম্যানেজম্যান্টের জরুরী বার্তা পাওয়ার পর শনিবার (২২ সেপ্টেম্বর) দুবাইয়ের ফ্লাইট ধরেন সৌম্য-ইমরুল।
ওপেনিংয়ে দুই ম্যাচে ব্যার্থ শান্ত আজকে থাকতে পারেন একাদশের বাহিরে। তার পরিবর্তে খেলতে পারেন অভিজ্ঞ ইমরুল কায়েস। লিটন বার বার ব্যার্থ হলেও মুশফিকের ইনজুরির কারণে সেরা একাদশে আজও সুযোগ পাবেন লিটন দাস। ব্যাটিং করতে পারলেও কিপিং করতে পারবেন না মুশফিক।
শেষের দিকে মোসাদ্দেক কার্যকরী কোন ইনিংস খেলেতে না পারায় তার পরিবর্তে একাদশে দেখা যেতে পারে সৌম্য সরকারকে। এক নজরে দেখে নিন আজকের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ-
১) ইমরুল
২) লিটন
৩) সাকিব
৪) মুশফিক
৫) মিথুন
৬) মাহমুদুল্লাহ
৭) সৌম্য
৮) মাশরাফি
৯) মিরাজ
১০) রুবেল
১১) মোস্তাফিজ
