সিলেট জেলা প্রতিনিধি.....আহমেদ সুফিয়ান
২১.০৯.২০১৮ইংরেজি
বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেট দরগাহ গেইট থেকে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ পর্যন্ত র্যালি হয়।
র্যালি শেষে শহিদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশ মানবাদিকার কমিশন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব ডাঃ ইসলাম উদ্দিনের পরিচালনায় এক সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত পথসভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন, সিলেট মহানগর শাখার সভাপতি জনাব আব্দুল মান্নান সাহেব এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের গভর্নর জনাব ডঃআর কে ধর।সভায় বক্তব্য রাখেন সদর দপ্তরের বিশেষ প্রতিনিধি জনাব শিমুল আহমদ।
আরো বক্তব্য রাখেন জেলা শাখার ভাইস প্রেসিডেন্ট জনাব মাহবুব আহমেদ ও সাইফুর রহমান এস.আর.চৌধুরী সেলিম মহানগর শাখার ভাইস প্রেসিডেন্ট সোহেল চৌধুরী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আহমেদ সুফিয়ান ও মনসুর শিকদার সাজু এবং সহ প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সুজন।
এই সময় বক্তারা বলেন সর্বশ্রেষ্ঠ মানব জাতি হিসেবে আমরা বিশ্বে আর অশান্তি চাই না। শান্তিময় সুন্দর, নবজাতকের
বাসযোগ্য বিশ্ব চাই। এই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার। বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ। এই দেশের সুনাগরিক হিসেবে বিশ্বের কাছে আমাদের দাবি : ‘যুদ্ধ চাই না, ধ্বংস চাই না, আমরা পৃথিবীতে শান্তির পতাকা ওড়াতে চাই।ধ্বংস ও জঙ্গি কর্মকা- নয়, আমরা শান্তি ও উন্নয়ন চাই।
আমরা চাই বাংলাদেশ মানবসেবায় চেতনায় গড়ে উঠবে এবং এদেশ দক্ষিণ এশিয়ার একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে এগিয়ে যাবে। আমরা চাই বাংলাদেশ ও এর জনগণ বিশ্বমঞ্চে মর্যাদাশীল আসনে আসীন হবে।’
Author: Ahmed sufi
Related Posts
Some simillar article from this label, you might also like
- Blog Comments
- Facebook Comments


