চারিত্রিক গুণাবলি ও যোগ্যতা অর্জনের মাধ্যমে কলেজ বিশ্ববিদ্যালয়ে দ্বীনের প্রতিনিধিত্ব করুন - আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

প্রতিনিধিঃঃআবুল কাশেম (চয়ন)
 
তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা কর্তৃক আয়োজিত কলেজ প্রতিনিধি সম্মেলনে
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, মানব জীবনে উন্নত চরিত্র গঠনের বিকল্প নেই। শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিক গুণাবলি অর্জন করতে হবে। আদর্শবান নাগরিক গঠনে তালামীযে ইসলামিয়া কাজ করে যাচ্ছে। কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শৃঙ্খলা রক্ষায় তালামীয কর্মীরা আস্থা অর্জনে সক্ষম হয়েছে। তালামীযের আদর্শ ও শিক্ষা কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে দিতে প্রচেষ্টা অব্যাহত রাখুন। জঙ্গীবাদ নয় তালামীয আল্লাহর নৈকট্য লাভের প্রশিক্ষণ প্রদান করে। পবিত্র ও পরিচ্ছন্ন জীবনের অধিকারী হোন, সংখ্যাধিক্য নয় যোগ্যতা অর্জনপূর্বক কলেজ বিশ্ববিদ্যালয়ে দ্বীনের প্রতিনিধিত্ব করুন।১৫ /০৯/২০১৮ইং শনিবার  বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কলেজ প্রতিনিধি সম্মেলনে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রেদওয়ান আহমদ চৌধুরী। প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, পেশিশক্তি নয় আদর্শিক শক্তির মাধ্যমে কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মন জয় করুন। প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিন।

SHARE THIS

Author:

Previous Post
Next Post