Showing posts with label সহায়তা. Show all posts
Showing posts with label সহায়তা. Show all posts
শাফায়াত চৌধুরী রাশেদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা সম্পন্ন।

শাফায়াত চৌধুরী রাশেদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা সম্পন্ন।

শাফায়াত চৌধুরী রাশেদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা সম্পন্ন।


জেলা প্রতিনিধি
10 JUN 2019


বারহাল ছাত্র পরিষদের সদস্য,মৌলভী ছাইর উচ্চ বিদ্যালয় ও বারহাল ডিগ্রী কলেজের প্রাক্তন শিক্ষার্থী এবং কানাইঘাট ডিগ্রী কলেজের বর্তমান মেধাবী ছাত্র শাফায়াত চৌধুরী রাশেদ ও তার পিতার উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাহবাগের সর্বস্থরের জনসাধারণের উদ্দোগে শাহবাগ পয়েন্টে গত ৯-৬-২০১৯ ইং তারিখে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।



উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় একাত্ততা পোষন করে শতস্ফুর্ত অংশগ্রহণ করেন বারহালের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বারহাল ছাত্র পরিষদ, কানাইঘাট ডিগ্রি কলেজ, বারহাল ডিগ্রি কলেজ, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়, পরচক ফ্রেন্ডশিপ ক্লাব, বালিটেকা আদর্শ যুব সমাজকল্যাণ সংস্থা , শাহবাগ প্রবাসী ট্রাস্ট, নিড ফর সোসাইটি, সহ আরও বিভিন্ন সামাজিক সংগঠন তাদের স্ব-স্ব বেনার নিয়ে এবং এছাড়াও বিভিন্ন ধরনের প্লেকার্ড-ফ্রেস্টুন নিয়ে হাজারো ছাত্র যুবক জনতা মানববন্ধনে অংশগ্রহণ করে।



 শাহবাগ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বর্ডির অভিভাবক সদস্য মাওলানা কমর উদ্দিনের সভাপতিত্বে এবং স্পেন প্রবাসী খায়রুল আলম ও মাহফুজ খানের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লন্ডন প্রবাসী দেলোয়ার হোসেন, পরচক ফ্রেন্ডশিপ ক্লাবের সভাপতি রেজাউল করিমম,বারহাল ছাত্র পরিষদের আজীবন সদস্য ও ৯নং ওয়ার্ডের দুই বারের ইউ.পি সদস্য সুমন আহমদ চৌধুরী, বারহাল ছাত্র পরিষদের সভাপতি ছদিওল হোসাইন,উপজেলা শ্রমিকলীগের সাবেক সহসভাপতি বোরহান উদ্দিন জামাল, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ খান, মৌলানা রেজাউল হক বিপ্লব, মাওলানা ইলিয়াস আহমদ ফয়সালসহ আরোও বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এতে আরও উপস্থিত ছিলেন,  শাহবাগের প্রবীন মুরব্বি জনাব হাজি শফিকুল হক, জনাব আব্দুস সাত্তার, জনাব ফয়জুল ইসলাম খসরু, জনাব হিফজুর রহমান (কুটি মিয়া), জনাব সিরাজ উদ্দিন, জনাব মখলিছুর রহমান, জনাব আব্দুল মালিক লনু মিয়া, জনাব খলিলুর রহমান, সহ অনেক।



উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বারহাল ছাত্র পরিষদের পক্ষে একাত্বতা প্রকাশ করেন পরিষদের সভাপতি সদিওল হোসাইন আহমদ,সহ-সভাপতি জাকিরুল ইসলাম,সহ-সভাপতি আব্দুল্লাহ আল রাজু,সহ-সভাপতি জুবায়ের আহমদ, যুগ্ন-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান,সাংগঠনিক সম্পাদক কাজী জাহিদুর রহমান,অর্থ-সম্পাদক তানভীর আহমদ,সদস্য মুহিবুর রহমান চৌধুরী রাজু,তুহিন আহমদ,শামীম আহমদ,আব্দুল আউয়াল,জাকারিয়া আলম,রুহুল আমীন,নোমান আহমদ,কাজী হামিদ,এনায়েত চৌধুরী নাবিদ,নুরুল আলম লিপু সহ প্রমূখ।
মানববন্ধন আগামীকাল  জকিগঞ্জে রাশেদের উপর হামলার প্রতিবাদে।

মানববন্ধন আগামীকাল জকিগঞ্জে রাশেদের উপর হামলার প্রতিবাদে।


মানববন্ধন আগামীকাল  জকিগঞ্জে রাশেদের উপর হামলার প্রতিবাদে।




জেলা প্রতিনিধি
09 JUN 2019


জকিগঞ্জের  বারহালে আলোচিত শাফায়াত রাশেদ চৌধুরী রাশেদ এর উপর হামলার তীব্র নিন্দা,এজাহারনামীয় আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ রবিবার বিকাল ৪.০০০ ঘটিকার সময় স্থানীয় শাহবাগ চৌমুহনীতে এলাকাবাসীর পক্ষে হতে এক মানববন্ধন অনুষ্ঠিত হবে। 


উল্লেখ থাকে যে জকিগঞ্জ উপজেলার শাহবাগ মহিদপুরের আব্দুল মুমিন চৌধুরীর ২য় পুত্র বর্তমান কানাইঘাট ডিগ্রি কলেজের অত্যন্ত নম্র ভদ্র ও মেধাবী ছাত্র, মৌলভী ছাইর আলী উচ্চবিদ্যালয় ও বারহাল ডিগ্রি কলেজের প্রাক্তন ছাত্র রাশেদ এবং তার পিতার উপর গত ১৬ রমজানে সন্ত্রাসী হামলা হয়।


এর প্রতিবাদে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হচ্ছে। উক্ত সভায় এলাকার সকল সচেতন নাগরিকবৃন্দকে উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির পক্ষ হতে অনুরোধ জানানো হয়। 


এ বিষয়ে জানতে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুপার সুদিপ্ত রায়ের সাথে যোগাযোগ করলে তিনি বলেন এই হামলাটি অত্যন্ত দুঃখজনক থানায় মামলা রেকর্ড হয়েছে আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে আশা করি অচিরেই আসমীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা ও মহানগর এর উদ্যোগে ঈদ আনন্দ ভাগাভাগী।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা ও মহানগর এর উদ্যোগে ঈদ আনন্দ ভাগাভাগী।

      সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা ও মহানগর এর উদ্যোগে ঈদ আনন্দ ভাগাভাগী।

জেলা প্রতিনিধি
03 JUN 2019


সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা ও মহানগর এর উদ্যোগে ঈদ আনন্দ ভাগাভাগী।

পবিত্র রমযান মাস উপলক্ষ্যে অসহায় গরীবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা ও মহানগর।

অসহায় মানুষদের পাশে থাকার আশ্বাস দিয়ে ঈদ আনন্দ ভাগাভাগিতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বিভাগীয় প্রতিনিধি ডাঃ ইসলাম উদ্দীন বলেন, অর্থনৈতিক বৈষম্য আমাদের সমাজে এক শ্রেণির মানুষকে অস্বাভাবিক হারে ধন-সম্পদ বৃদ্ধি করে সম্পদের পাহাড় গড়ে তুলেছে।

অন্য দিকে না খেয়ে যেখানে সেখানে রাত যাপন করা অসহায় মানুষের সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে। এমন সহায়হীন মানুষেরা যেখানে তাদের পরিবারের জন্য আবাসন, খাবার, শিক্ষার মতো মৌলিক অধিকার পূরণ করতে হিমশিম খাচ্ছে সেখানে তারা ঈদের আনন্দ ভাগ করার সুযোগ থেকে বঞ্চিত থেকে যাচ্ছে।

ঈদ আনন্দ ভাগাভাগিতে সিলেট জেলা সাধারণ সম্পাদক মোঃ আবু সুফিয়ান বলেন, কেননা ইসলামী বিধানের অন্যতম রোজা মানুষকে গরিব-দুঃখীর কষ্ট অনুধাবনের শিক্ষা লাভে সহায়তা করে। রোজার মাধ্যমে সহমর্মিতা ও সহনশীলতার শিক্ষা অর্জিত হয়। এর প্রতিফল হিসেবে আল্লাহর নিকট থেকে পরকালীন চির সুখের আবাস জান্নাত লাভ করা সম্ভব হবে।


ঈদ আনন্দ ভাগাভাগিতে উপস্থিত ছিলেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলার আন্তর্জাতিক বিষয় সম্পাদক রাশেদ হোসেন খান, প্রচার সম্পাদক মুনতাসীর ওমর, মহানগর এর সাংগঠনিক সম্পাদক নাবিল মিজান, প্রচার সম্পাদক আশরাফ হোসাইন ও যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক আফজাল রেজাউল হক প্রমুখ।
 দূর্বৃত্তের হামলায় গুরুতর আহত রাশেদের পাশে শাহ মুহাম্মদ ফয়সল চৌধুরী কল্যাণ ট্রাস্ট

দূর্বৃত্তের হামলায় গুরুতর আহত রাশেদের পাশে শাহ মুহাম্মদ ফয়সল চৌধুরী কল্যাণ ট্রাস্ট


জেলা প্রতিনিধি, আহমেদ সুফিয়ান     
27  MAY 2019


দূর্বৃত্তের হামলায় গুরুতর আহত রাশেদের পাশে শাহ মুহাম্মদ ফয়সল চৌধুরী কল্যাণ ট্রাস্ট
.
১ নং বারহাল ইউ.পির শাহবাগ মহিদপুরের আব্দুল মুমিন চৌধুরী সাহেবের ২য় ছেলে কানাইঘাট ডিগ্রী কলেজের বর্তমান ছাত্র এবং বারহাল ছাত্র পরিষদের সদস্য শাফায়াত চৌধুরী রাশেদের ওপর দূর্বৃত্তরা এলোপাতাড়ি দিয়ে অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।
.
আজ ২৭-৫-২০১৯ ইং, সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে তার শারীরিক অবস্থার খবর জানতে ওসমানী মেডিকেল কলেজে তাকে দেখতে যান শাহ মুহাম্মদ ফয়সল চৌধুরী কল্যাণ ট্রাস্টের সচিব সাদিক আহমদ তাপাদার, ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া চৌধুরী, মোলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার সুজেল আহমদ এবং বারহাল ছাত্র পরিষদের সাংঠনিক সম্পাদক কাজী জাহিদুর রহমান সহ প্রমূখ।
.
এসময় রাশেদের বর্তমান শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়া হয় এবং ট্রাস্টের চেয়ারম্যান শাহ মুহাম্মদ ফয়সল চৌধুরীর পক্ষ থেকে যেকোনো ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের মধ্যে "৫ টেখার ইফতার" ৩য় ইভেন্ট সম্পন্ন।6

সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের মধ্যে "৫ টেখার ইফতার" ৩য় ইভেন্ট সম্পন্ন।6



সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের মধ্যে "৫ টেখার ইফতার" ৩য় ইভেন্ট সম্পন্ন।

জেলা প্রতিনিধি
22 MAY 2019

সৌহার্দ্যের বন্ধনে মানবতার জয়"

মেঘলা আকাশ ও বৃষ্টি ভেজা দিনে থেমে থাকে নি স্বেচ্ছাসেবকরা। যাদের উদ্দেশ্যে ছিল "৫ টেখার ইফতার" ইভেন্টের ৩য় দিনে ইফতারের আগে সিলেট নগরীর শত মানুষের কাছে ইফতার পৌঁছে দেওয়া। শত বাধার মুখামুখি হয়েও বিকেলে বৃষ্টি শেষে পৌঁছে দিয়েছেন ইফতারের খাবার।

পবিত্র সিয়াম সাধনার মাসে সুবিধাবঞ্চিত রোজাদার ও অসহায় মানুষদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার পাশাপাশি  দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখতে সুবিধাবঞ্চিত রোজাদারদের নিয়ে "৫ টেখার ইফতার"আয়োজন।

"৫ টেখার ইফতার" ইভেন্টের ইফতার বিতরণ নগরীর উপশহর পয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন পয়েন্ট বিতরণ করা হয় যেখানে ৫ টাকার সম্মানী মূল্যের প্রতি গুরুত্বারোপ না করে সুবিধাবঞ্চিত মানুষের হাতে ভালো মানের ইফতার তুলে দেওয়া হয়।

উক্ত ইভেন্ট থেকে প্রাপ্ত আয় সুবিধাবঞ্চিত বাচ্চাদের নিয়ে "ঈদের খুশিতে শিশুরা" (সিজন ১) এর  ঈদ বস্ত্র বিতরনে ব্যবহৃত হবে। ৩য় ইভেন্টে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন  সিলেট জেলার সাধারণ সম্পাদক আহমেদ সুফিয়ান ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলার আন্তর্জাতিক বিষয় সম্পাদক রাসেদ হোসেন খান ও  যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক আফজাল রেজাউল হক প্রমুখ।

#Team5TakaIfter
মোছাঃ আফিয়া বেগম এর সন্ধান পেতে সহযোগিতা করেন।

মোছাঃ আফিয়া বেগম এর সন্ধান পেতে সহযোগিতা করেন।



জেলা প্রতিনিধিঃ আহমেদ সুফিয়ান
26 APRIL 2019

হারানো বিজ্ঞপ্তি
-
গত ২৪/০৪/২০১৯ ইং রোজ বুধবার, মোছাঃ আফিয়া বেগম, বয়স-৪৪, জকিগঞ্জ নিজ ঘর হতে বের হয়ে বিয়ানীবাজার খাড়াবড়া আসার সময় হারানো গিয়াছেন। যদি কোন সহৃদয়বান ব্যক্তি মানুষটির সন্ধান পেয়ে থাকেন তবে নিচের ✆ নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হলো।
01745881257