Showing posts with label জাতীয় খবর. Show all posts
Showing posts with label জাতীয় খবর. Show all posts
এসএসসি পরিক্ষার কেন্দ্রের গেট ধসে পরীক্ষার্থীর বাবার মৃত্যু!

এসএসসি পরিক্ষার কেন্দ্রের গেট ধসে পরীক্ষার্থীর বাবার মৃত্যু!

No photo description available.
অনলাইন ডেস্ক-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ছেলের এসএসসি পরীক্ষার আসন বিন্যাস দেখতে গিয়ে লাশ হয়েছেন বাবা খোরশেদ আলম (৬৮)। রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলম (৬৮) উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মোক্তারামপুর গ্রামের বাসিন্দা। তার ছেলে আমিরুল ইসলাম চলতি সলিমগঞ্জ এ. আর. এম উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিচ্ছে।
Image may contain: one or more people, people standing and outdoor
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণোজিত রায় বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে ছেলের পরীক্ষার আসন বিন্যাস দেখতে সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে আসেন খোরশেদ। এসময় স্কুল গেটের তোরণের উপরিভাগ ভেঙে তার মাথায় আঘাত লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি জানান, স্কুলের গেট তালাবদ্ধ থাকায় কয়েকজন পরীক্ষার্থী নিজেদের আসন বিন্যাস দেখতে গেটের উপরে উঠে ভেতরে ঢোকার চেষ্টা করে। এতেই তোরণের উপরি অংশ ভেঙে নিচে দাঁড়ানো খোরশেদ আলমের মাথায় আঘাত লাগে। এ ঘটনায় রাসেল মিয়া নামের একজন পরীক্ষার্থীও আহত হয়েছে। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাজরান থেকে হুসনা আক্তার কে উদ্ধার করেছে সৌদি পুলিশ

নাজরান থেকে হুসনা আক্তার কে উদ্ধার করেছে সৌদি পুলিশ


জেলা প্রতিনিধিঃ
26 NOVEMBER 2019

মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মধ্যরাতেও এই ব্যাপারটি নিজে তদারকি করছেন।দ্রুত উদ্ধারে তিনি সংশ্লিষ্ঠ সবাইকে ধন্যবাদ জানান।

অনতিবিলম্বে তাকে দেশে প্রেরণের নির্দেশ দেন।একটু আগে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলরের সূত্রে জানা যায় উক্ত মহিলাকে নাজরান পুলিশ উদ্ধার করে নিজেদের জিম্মায় নিয়েছে।তিনি জেদ্দা থেকে ১০০০ কিমি দূরে সুস্থ শরীরে পুলিশ হেফাজতে আছেন।

সুমি আক্তারের পর এবার সৌদি আরবে নির্যাতনের হাত থেকে বাঁচতে আকুতি জানিয়ে হুসনা আক্তার ( ২৫)  নামে আরেক গৃহকর্মী ভিডিওবার্তা পাঠান ।

মাননীয় পররাষ্ট্র মন্ত্রীর নজরে আসার সাথে সাথে তিনি তাকে উদ্ধার করে দেশে পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন ।
বাংলাদেশের ইতিহাসে প্রথবারের মত  বহির্বিশ্বে পরীক্ষামূলকভাবে চালু হলো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।

বাংলাদেশের ইতিহাসে প্রথবারের মত বহির্বিশ্বে পরীক্ষামূলকভাবে চালু হলো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।

জেলা প্রতিনিধিঃ
20 NOVEMBER 2019


বাংলাদেশের ইতিহাসে প্রথবারের মত  বহির্বিশ্বে পরীক্ষামূলকভাবে চালু হলো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। সংযুক্ত আরব আমিরাত সফররত বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আজ (১৯.১১.২০১৯ইং) সকালে শারজায় এই প্রশিক্ষণ কেন্দ্রটি উদ্ভোধন করেন।
 প্রবাসীদের দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলতে ও তাদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশের বাইরে সরকারি ব্যবস্থাপনায় এটাই প্রথম কোনো প্রশিক্ষণ কেন্দ্র।

এই প্রশিক্ষন কেন্দ্র থেকে কোন ধরনের ফি ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে উন্নত কারিগরি শিক্ষা ও ভাষা শিক্ষা গ্রহন করতে পারবেন প্রবাসীরা।

এই প্রশিক্ষনের মাধ্যমে নিজেকে গড়ে তুলবেন একজন দক্ষ ও যোগ্যতা সম্পন্ন একজন কারিগর। আর এই দক্ষতা ও যোগ্যতা তাদের সহায়তা করবে উন্নত চাকুরী পেতে। এই কারিগরি প্রশিক্ষন কেন্দ্র শ্রমিকদের বাড়তি আয়ে, তাদের জীবন মানোন্নয়নে ও দেশের রেমিট্যান্স খাতে  বিশাল ভূমিকা রাখবে।

মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আরো জানান, বাংলাদেশের অন্যতম সম্পদ হচ্ছেন প্রবাসীরা। তাদের আরো শক্তিশালী ও দক্ষ সম্পদ হিসেবে প্রতিষ্টিত করতে ক্রমান্বয়ে আরব বিশ্বের বাঙ্গালী অধ্যুষিত বড় শহরগুলোতে বিনা খরচে প্রশিক্ষণের জন্য আরো নতুন নতুন কেন্দ্র করার পরিকল্পনা রয়েছে সরকারের।
সকলের সহযোগীতায় ও আন্তরিক প্রচেষ্টায় খুব শীঘ্রই তা বাস্তবায়িত হবে।
বাজেটে যে ১১ চমক

বাজেটে যে ১১ চমক



জেলা প্রতিনিধি
14 JUN 2019



 নতুন অর্থবছর ২০১৯-২০ এর প্রস্তাবিত বাজেট বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপিত হয়েছে। এতে জনগণের জন্য অনেকগুলো সুসংবাদ রয়েছে। এর মধ্যে বাজেটের ১১টি চমক তুলে ধরা হলো-

১. শিক্ষাখাতের উন্নয়নের জন্য প্রয়োজনে বিদেশ থেকে শিক্ষক আনার ঘোষণা। এক্ষেত্রে জাপানের সম্রাট মেইজির দৃষ্টান্ত অনুসরণ করা হতে পারে।


২. শ্রমিক শ্রেণির জনগোষ্ঠীর প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ।


৩. আগামী ১১ বছরের (২০৩০ সাল) মধ্যে দেশে ৩ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি। এর মাধ্যমে বেকারত্বের অবসান ঘটানোর চেষ্টা।


৪. যুবক উদ্যোক্তা বা ব্যবসায়ীদের সুবিধার জন্য ১০০ টাকা বরাদ্দ রাখা।


৫. সড়ক দুর্ঘটনা কমাতে এবং পরিবহন খাতের উন্নয়নে ১ লাখ দক্ষ পেশাদার গাড়িচালক তৈরির বিশেষ কার্যক্রম হাতে নেয়া।


৬. যেসব এলাকা নদীভাঙন কবলিত ওইসব এলাকার ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পুনর্বাসনের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ।


৭. নারীদের অগ্রযাত্রা তরান্বিত করতে নারী করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা করা।


৮. যেকোনো প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে মোট জনবলের ১০ শতাংশ প্রতিবন্ধী জনগোষ্ঠী অগ্রাধিকার দেয়া। প্রতিবন্ধীদের এই সুবিধা দিলে সেই প্রতিষ্ঠানকে করের ৫ শতাংশ রেয়াত দেয়া।


৯. নারী উদ্যোক্তারা ব্যবসা পরিচালনার জন্য শোরুম করলে শোরুম নির্মাণের ওপর মূসক অব্যাহতি প্রদান।

১০. বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে জনসাধারণের প্রতিরক্ষার জন্য লাইটিং সিস্টেম স্থাপন করা।


১১. চাকরিজীবীদের পেনশনের কথা চিন্তা করে কর্তৃপক্ষ গঠনের ঘোষণা।
আপাতত ঢাকাতেই হবে কাদেরের চিকিৎসা

আপাতত ঢাকাতেই হবে কাদেরের চিকিৎসা

জেলা প্রতিনিধি
 03 MARCH 2019


 বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সার্বিক অবস্থা বিবেচনা করে আপাতত সিঙ্গাপুরে না নিয়ে দেশেই তাকে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকায় আসা তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক রোববার রাতে ওবায়দুল কাদেরের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে তাদের সঙ্গে আলোচনা করে সংবাদ মাধ্যমের সামনে সিদ্ধান্ত জানান বঙ্গবন্ধু মেডিকেলের উপাচার্য কনক কান্তি বড়ুয়া।

তিনি বলেন, “সকাল এবং দুপুরের চেয়ে এখনকার অবস্থার উন্নতি হয়েছে। উনি চোখ খুলে তাকান, উত্তর দেওয়ার চেষ্টা করেন। উনাকে জিজ্ঞাসা করা হল পানি খাবেন কি না, উনি মাথা নেড়ে উত্তর দিয়েছেন এবং হাত পা নাড়ছেন। উনার প্রস্রাবও হচ্ছে। দুপুরের দিকে প্রস্রাব একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। এখন প্রস্রাব হচ্ছে। ব্লাড প্রেশার অনেকটা স্টেবল হয়েছে।

“উনার অবস্থার উন্নতির ধারা যেহেতু অব্যাহত হয়েছে, সেহেতু সিঙ্গাপুরের টিমটার সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আপাতত উনি এখানেই থাকবেন। পরবর্তীতে অবস্থার ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সর্বশেষ পরিস্থিতি নিয়ে দুই দেশের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পরে দেশেই চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত হয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, “সিঙ্গাপুরে নিতে হলে চার ঘণ্টা ফ্লাই করতে হবে। এয়ার এম্বুলেন্সে আইসিইউর পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। তাই আমরা আপাতত তাকে সিঙ্গাপুরে নিচ্ছি না।”


তবে সিঙ্গাপুর থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স এবং চিকিৎসকরা এসেছেন, তাদের সোমবার সকাল ১০টা পর্যন্ত ঢাকাতেই রাখা হচ্ছে বলে জানান সেলিম। 
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার ভোরে অুসস্থ হয়ে পড়লে তাকে বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে আসেন স্ত্রী ইশরাতুন্নেসা কাদের। এনজিওগ্রামে তিনটি রক্তনালীতে ব্লক ধরা পড়লে চিকিৎসকরা একটি অপসারণ করেন।

তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান বঙ্গবন্ধু মেডিকেলের কার্ডিওলজির অধ্যাপক সৈয়দ আলী আহসান বিকালে এক ব্রিফিংয়ে বলেন, অবস্থার সামান্য উন্নতি হওয়ায় ওবায়দুল কাদের ডাকে সাড়া দিয়ে চোখ মেলতে পারছেন।

তবে এখনও তার অবস্থা সঙ্কটজনক জানিয়ে এই চিকিৎসক বলেন, ২৪ থেকে ৭২ ঘণ্টা পার হওয়ার আগে নিশ্চিত কিছু বলা সম্ভব না।

“আমরা আরও কিছুক্ষণ দেখব। হেমোডাইনামিক্যালি স্টেবিলিটি যদি কিছুক্ষণ থাকে, তাহলে আমাদের সিদ্ধান্ত দুটো হবে। আমরা মেডিকেল থেরাপি দিতে পারি অথবা ব্লকড থাকা অন্য নালীগুলো খুলে দিতে বাইপাস করতে পারি।”

সে সময় তিনি জানান, পথে কোনো জটিলতা দেখা দিলে তা সামাল দেওয়ার ব্যবস্থা যদি এয়ার অ্যাম্বুলেসে থাকে, দক্ষ চিকিৎসক ও কর্মী যদি সেখানে থাকে, কেবল তখনই ওবায়দুল কাদেরকে বিদেশে নেওয়ার অনুমতি দেবেন তারা।

এদিকে ঢাকা থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হলে একটি এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল সন্ধ্যায় ঢাকায় পৌঁছায়। ওবায়দুল কাদেরের পরিস্থিতি বুঝতে ঢাকায় নেমেই তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে যান। তাদের সঙ্গে আলোচনা করেই ওবায়দুল কাদেরকে আপাতত না পাঠানোর সিদ্ধান্ত হয়।


পা ধরে কান্না করলেও মন গলেনি অধ্যক্ষের

পা ধরে কান্না করলেও মন গলেনি অধ্যক্ষের

জেলা প্রতিনিধি
04 NOVEMBER 2018


   নকলের অভিযোগে স্কুল থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানতে পেরে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী অরিত্রি অধিকারী (১৫) প্রিন্সিপাল নাজনীন ফেরদৌসের কাছে ক্ষমা চেয়েছিল।

শুধু তাই নয়, তার পা ধরে কান্নাকাটি করেছিল অরিত্রি; যাতে তাকে টিসি না দেয়া হয়। কিন্তু কোনো কিছুতেই মন গলেনি অধ্যক্ষের।

পরিবার বলছে-অধ্যক্ষ যদি অরিত্রিকে ক্ষমা করে দিতেন, তা হলে সে আত্মহত্যা করত না।

অরিত্রির বাবা-মা জানিয়েছেন-নকলের অভিযোগ পেয়ে সোমবার অরিত্রির সঙ্গে তারা স্কুলে যান। পরে তাদের ভাইস প্রিন্সিপালের কাছে নিয়ে গেলে তারা মেয়ের নকল করার ব্যাপারে ভাইস প্রিন্সিপালের কাছে ক্ষমা চান।

কিন্তু ভাইস প্রিন্সিপাল কিছু করার নেই বলে তাদের প্রিন্সিপালের রুমে যেতে বলেন। সেখানে গিয়েও তারা ক্ষমা চান।

কিন্তু প্রিন্সিপালও তাতে সদয় হননি। পরে তার মেয়ে প্রিন্সিপালের পায়ে ধরে ক্ষমা চেয়ে কান্নাকাটি করলেও তাদের বেরিয়ে যেতে বলেন এবং পরের দিন টিসি নিয়ে আসতে বলেন।

তারা আরও জানান, তাদের ডেকে নিয়ে মেয়ের সামনেই অপমান করে বলেন, সিদ্ধান্ত হয়েছে অরিত্রিকে নকলের অভিযোগে প্রতিষ্ঠান থেকে বের করে দেয়া হবে। এ অপমান সইতে না পেরে বাসায় এসে অরিত্রি আত্মহত্যা করে। সোমবার বেলা সাড়ে ১২টায় রাজধানীর শান্তিনগরে সাততলা ভবনের সপ্তম তলায় নিজ ফ্ল্যাটের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অরিত্রিকে পাওয়া যায়।

প্রসঙ্গত, সোমবার বেলা সাড়ে ১২টায় রাজধানীর শান্তিনগরে সাততলা ভবনের সপ্তম তলায় নিজ ফ্ল্যাটের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অরিত্রিকে পাওয়া যায়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে বিকাল সাড়ে ৪টার দিকে চিকিৎসকরা অরিত্রিকে মৃত ঘোষণা করেন।

সে ভিকারুননিসা নূন স্কুলের নবম শ্রেণির ছাত্রী। তার বোনও ভিকারুননিসা নূন স্কুলের ছাত্রী।

অরিত্রির গ্রামের বাড়ি বরগুনা সদরে। তার বাবা দিলীপ কুমার একজন সিঅ্যান্ডএফ ব্যবসায়ী।

এ বিষয়ে গতকাল সোমবার ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল নাজনীন ফেরদৌস  বলেন, ওই ছাত্রী পরীক্ষার হলে মোবাইল ফোনে নকল দেখে পরীক্ষা দিচ্ছিল। বিষয়টি পরিদর্শক শিক্ষক বুঝতে পেরে খাতা নিয়ে নেন। মোবাইল ফোনে পুরো বই কপি করা ছিল।

তিনি আরও বলেন, সোমবার ছাত্রীর মা-বাবা স্কুলে এসেছিল। মেয়েকে পরীক্ষা দিতে সুযোগদানের জন্য। আমাদের স্কুলে কেউ নকল করলে তাকে আর ওই বর্ষে পরীক্ষা দেয়ার নিয়ম নেই। আমরা তাকে পরবর্তী বর্ষের সঙ্গে পরীক্ষা দেয়ার পরামর্শ দিই। পরে জানতে পারি অরিত্রি আত্মহত্যা করেছে।

তবে একদিন পর আজ মঙ্গলবার অরিত্রি অধিকারী আত্মহত্যার বিষয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন নাজনীন ফেরদৌস।