Showing posts with label সচেতনতা. Show all posts
Showing posts with label সচেতনতা. Show all posts
সার্জিকাল মাস্ক এর ব্যবহার

সার্জিকাল মাস্ক এর ব্যবহার

অনলাইন ডেস্ক

আবহাওয়া পরিবর্তনের পাশাপাশি ধুলাবালি, ময়লা ও বায়ুবাহিত নানা রোগ বাসা বাঁধছে আমাদের শরীরে। এই সময় সব থেকে বেশি যে জিনিসটি ব্যবহৃত হচ্ছে তা হল সার্জিকাল মাস্ক। নামমাত্র মূল্যে (প্রতিটি ৫ টাকা) যেকোন ফার্মেসি, সুপারসপ, মুদি দোকান এমনকি ফুটপাতেও বিক্রি হচ্ছে এই মাস্ক। কিন্তু এই মাস্ক এর যথাযথ ব্যবহার অনেকেই না জানায় আমরা মাস্ক ব্যবহার করছি ঠিকই কিন্তু রোগ জীবানুর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারছি না।
সার্জিকাল মাস্ক এর দুটি অংশ আছে - একটি নীল অন্যটি সাদা। (মূল ফিল্টারটি এই দুই লেয়ারের মাঝে অবস্থিত) আপনি যদি জ্বর সর্দি কাশি ইত্যাদি রোগে আক্রান্ত হন এবং তাহলে নীল রঙের অংশটি বাইরে দিকে রেখে সাদা অংশটি ভিতরের দিকে রেখে মাস্ক পরিধান করুন। অন্যদিকে, যদি আপনি রোগমুক্ত ব্যক্তি হয়ে থাকেন, এবং বাইরের ধুলাবালি ও রোগ জীবানু আপনার শরীরে প্রবেশে বাঁধা দিতে চান তাহলে সাদা অংশটি বাইরে এবং নীল অংশটি ভিতরে দিকে দিয়ে পরিধান করুন।
প্রত্যেক ক্ষেত্রেই নাকের অস্থি সংলগ্ন অংশে ‍সুরক্ষা বেল্টটি ভালোভাবে চেপে দিন। আর মনে রাখবেন একটি মাস্ক একবারই ব্যবহার করবেন এবং ব্যবহার শেষে যেখানে সেখানে না ফেলে রোগ জীবানু যেন না ছড়ায় সেই মত কাগজের প্যাকেটে মুড়ে ডাস্টবিনে ফেলে দিন।
বাংলাদেশের ইতিহাসে প্রথবারের মত  বহির্বিশ্বে পরীক্ষামূলকভাবে চালু হলো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।

বাংলাদেশের ইতিহাসে প্রথবারের মত বহির্বিশ্বে পরীক্ষামূলকভাবে চালু হলো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।

জেলা প্রতিনিধিঃ
20 NOVEMBER 2019


বাংলাদেশের ইতিহাসে প্রথবারের মত  বহির্বিশ্বে পরীক্ষামূলকভাবে চালু হলো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। সংযুক্ত আরব আমিরাত সফররত বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আজ (১৯.১১.২০১৯ইং) সকালে শারজায় এই প্রশিক্ষণ কেন্দ্রটি উদ্ভোধন করেন।
 প্রবাসীদের দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলতে ও তাদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশের বাইরে সরকারি ব্যবস্থাপনায় এটাই প্রথম কোনো প্রশিক্ষণ কেন্দ্র।

এই প্রশিক্ষন কেন্দ্র থেকে কোন ধরনের ফি ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে উন্নত কারিগরি শিক্ষা ও ভাষা শিক্ষা গ্রহন করতে পারবেন প্রবাসীরা।

এই প্রশিক্ষনের মাধ্যমে নিজেকে গড়ে তুলবেন একজন দক্ষ ও যোগ্যতা সম্পন্ন একজন কারিগর। আর এই দক্ষতা ও যোগ্যতা তাদের সহায়তা করবে উন্নত চাকুরী পেতে। এই কারিগরি প্রশিক্ষন কেন্দ্র শ্রমিকদের বাড়তি আয়ে, তাদের জীবন মানোন্নয়নে ও দেশের রেমিট্যান্স খাতে  বিশাল ভূমিকা রাখবে।

মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আরো জানান, বাংলাদেশের অন্যতম সম্পদ হচ্ছেন প্রবাসীরা। তাদের আরো শক্তিশালী ও দক্ষ সম্পদ হিসেবে প্রতিষ্টিত করতে ক্রমান্বয়ে আরব বিশ্বের বাঙ্গালী অধ্যুষিত বড় শহরগুলোতে বিনা খরচে প্রশিক্ষণের জন্য আরো নতুন নতুন কেন্দ্র করার পরিকল্পনা রয়েছে সরকারের।
সকলের সহযোগীতায় ও আন্তরিক প্রচেষ্টায় খুব শীঘ্রই তা বাস্তবায়িত হবে।
‘মাহফুজ ট্রেভেলস’ এর চেক প্রতারণা মামলায় সাম্মুনের চার বছরের জেল

‘মাহফুজ ট্রেভেলস’ এর চেক প্রতারণা মামলায় সাম্মুনের চার বছরের জেল


জেলা প্রতিনিধিঃ আবুল কাসেম চয়ন   
22 AUGUST 2019

নিউজ ডেস্কঃ  এক কোটি তেপান্ন লক্ষ টাকার চেক প্রতারণার মামলায় নগরীর তালতলাস্থ মাহফুজ ট্রাভেলস এর সাবেক ম্যানেজার মো. ইফতেখারুল আলম সাম্মুনকে ৪ বছরের সাজা এবং সমপরিমাণ টাকা জরিমানা করেছে আদালত। কাল সোমবার সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মমিনুন্নেছা এ আদেশ দেন।
কারাদন্ডপ্রাপ্ত আসামী ইফতেখারুল নগরের সুবিদ বাজারস্থ এক্সেল টাওয়ারের বাসিন্দা। তার বাবা সাবেক জনতা ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আলী ও ও মা ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষিকা সেলিনা বেগম। রায় ঘোষণার পর তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, আসামী মো. ইফতেখারুল আলম মাহফুজ ট্রাভেলস এর বর্তমান স্বত্তাধিকারী মামলার বাদী সৈয়দ মাহবুব আহমদের বাবা সৈয়দ আবুল ফজলের জীবদ্দশায় চাকরিতে যোগদান করেন। চাকরিতে থাকাকালীন অবস্থায় সৈয়দ আবুল ফজলের মৃত্যশয্যায় ও মৃত্যুর পরে সুযোগ মতো প্রতিষ্ঠানের এক কোটি তেপান্ন লক্ষ টাকা আত্নসাৎ করেন। পরবর্তীতে দোষ স্বীকার করে সৈয়দ আবুল ফজলের ছেলে মাহবুবকে ২০১৮ সালের বিভিন্ন সময়ে পাঁচটি চেক প্রদান করেন তিনি। কিন্তু চেকের অংক অনুযায়ী ব্যাংকে টাকা না পেয়ে সৈয়দ মাহবুব নিজে বাদী হয়ে আদালতে পাঁচটি পৃথক মামলা দায়ের করেন।
দীর্ঘদিন মামলা চলার পর কাল চারটি মামলায় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত রায় ঘোষণা করেন। রায়ে চার মামলার প্রতিটিতে এক বছর করে মোট চার বছর বিনাশ্রম কারাদন্ড ও চেকের সমপরিমাণ অর্থ ( ১ কোটি ৫৩ লক্ষ টাকা) জরিমানা করা হয়।
উল্লেখ্য যে, মাহফুজ ট্রেভেলস এ চাকরিকালীন সময়ে মো. ইফতেখারুল আলম সাম্মুনের কাছ থেকে ২০১৭ সালের কোন একদিনে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেনের সহধর্মিণী সেলিনা মোমেন নিউইয়র্ক যাওয়ার জন্য বিমানের একটি টিকিট লন্ডন প্রবাসী উনার এক পরিচিত জনের মাধ্যমে কিনেন । সেলিনা মোমেনের শুভাকাংখী সেই ব্যক্তি টিকেটের টাকাও পরিশোধ করেন সাম্মুনকে। নির্ধারিত তারিখে রাত ২ টার দিকে ঢাকা এয়ারপোর্ট গিয়ে কাউন্টারে দেখেন এ নামে কোন টিকিট বুকিং নেই। তখন সেলিনা মোমেন লন্ডনে বসবাসরত উনার শুভাকাঙ্ক্ষীকে ফোন দিয়ে বিষয়টি জানান।এবং নিরুপায় হয়ে কাউন্টার থেকে নতুন একটি টিকিট কিনে নিউইয়র্ক যান। । সেলিনা মোমেন যার কাছ থেকে টিকিট কিনেছিলেন সেই শুভাকাঙ্ক্ষী মাহফুজ ট্রেভেলস থেকে নিজের এবং পরিচিতজনদের টিকিট কিনতেন সবসময়। সেই শুভাকাঙ্ক্ষী দেশে এসে টিকিটের ব্যপারে চ্যালেঞ্জ করলে থলের বিড়াল বের হয়। খোঁজাখুজির পর সাম্মুনের সাথে যোগাযোগ করে জানতে পারেন মাহফুজ ট্রেভেলস থেকে একমাসের টিকিট বাবত প্রায় দেড় কোটি টাকা আত্মসাৎ করে এই সাম্মুন। এরকম টিকিট এবং ব্যক্তিগতভাবে প্রায় ১৯ লক্ষ টাকা সে আত্মসাৎ করেছে প্রবাসী এই ব্যাক্তির কাছ থেকে।যোগাযোগ করা হলেই তারিখ করতে করতে আজ অবধি এসেছে।এরকম ছলছাতুরী করে বিভিন্ন মানুষের কাছথেকে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা।
ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা সম্পন্ন।

ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা সম্পন্ন।



জেলা প্রতিনিধি ঃ কাশেম খান
20 JULY 2019


 গত ১৯ জুলাই শুক্রবার সিলেট প্রেসক্লাব মিলনায়তনে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট বিভাগীয় বিশেষ প্রতিনিধি ডাঃ ইসলাম উদ্দিন বলেন। ধর্ষন ও নারী নির্যাতন রম্নখতে দেশে ব্যাপক প্রচারণা চালানো এবং সব মানুষকে একত্রে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।


নারী ও মেয়েশিশু নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। যৌতুক, ধর্ষন, পারিবারিক কলহ, অ্যাসিড নিক্ষেপ, হত্যা, মারধর সহ বিভিন্ন কারণে নারীরা নির্যাতনের শিকার হয়।
এসব অপতৎপরতার প্রবনতা দিন দিন বেড়ে চলছে। নারীদের নানা ভাবে উত্ত্যক্ত করে মানসিক নির্যাতন করা হচ্ছে। আর এর কারনে অনেক নারী আত্মহত্যা করছে।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা সভাপতি হুসেইন আহমদের সভাপতিত্বে এবং মহানগর সাধারণ সম্পাদক সাহেদ আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট বিভাগীয় বিশেষ প্রতিনিধি ডাঃ মোঃ ইসলাম উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর সভাপতি আবু সালেহ ইয়াহিয়া ও সিলেট জেলা সাধারণ সম্পাদক রোটারিয়ান মোঃ আবু সুফিয়ান।

এতে বক্তব্য রাখেন শেখ নুরুল ইসলাম খালেদ, সোহেল আলম চৌধুরী, মোবাশিরা পারুল, এনাম আহমদ, গিয়াস উদ্দীন, পারভীন আক্তার, পারুল বেগম, সাইদুল আলম সোহান,জুনেদ আহমদ,তপন পাল,ওমর, জাকির হোসেন, নাজমুল ইসলাম,রুবেল আহমহ প্রমুখ।
ধর্ষন ও নারী নির্যাতন প্রতিরোধে জবাবদিহি বাড়াবার আহবান জানিয়েছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগর সভাপতি আবু সালেহ ইয়াহিয়া

ধর্ষন ও নারী নির্যাতন প্রতিরোধে জবাবদিহি বাড়াবার আহবান জানিয়েছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগর সভাপতি আবু সালেহ ইয়াহিয়া



জেলা প্রতিনিধি: তালহা আহমেদ
20 JULY 2019


গতকাল ১৯/০৭/২০১৯ ইং সিলেট প্রেসক্লাব  মিলনায়তনে ধর্ষন ও নারী নির্যাতন আলোচনা সভায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগর সভাপতি আবু সালেহ ইয়াহিয়া আলোচনায় বলেন, বৈষম্যমূলক পারিবারিক আইন, মাদকের বিস্তার, মূল্যবোধের অবক্ষয়সহ বিভিন্ন কারণে নারী নির্যাতন বাড়ছে।


এই কারণগুলোকে মোকাবিলা করতে হবে। তিনি নারী নির্যাতন প্রতিরোধে এলাকা ভিত্তিক মানবাধিকার অনাচার প্রতিরোধ কমিটি গড়ে তোলা, বিভিন্ন স্তরে জবাবদিহি বাড়ানো এবং নির্যাতনের ঘটনা গোপন না করে তা প্রকাশ করার সুপারিশ করেন।
ধর্ষন ও নারী নির্যাতন রুখতে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন বিশেষ প্রতিনিধি ডা.মোঃ ইসলাম উদ্দিন

ধর্ষন ও নারী নির্যাতন রুখতে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন বিশেষ প্রতিনিধি ডা.মোঃ ইসলাম উদ্দিন


ধর্ষন ও নারী নির্যাতন রুখতে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন বিশেষ প্রতিনিধি ডা.মোঃ ইসলাম উদ্দিন


জেলা প্রতিনিধি : রাশেদ খান।
20 JULY 2019



গতকাল ১৯/০৭/২০১৯ ইং সিলেট প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট বিভাগীয় বিশেষ প্রতিনিধি ডাঃ ইসলাম উদ্দিন বলেন। 



ধর্ষন ও নারী নির্যাতন রম্নখতে দেশে ব্যাপক প্রচারণা চালানো এবং সব মানুষকে একত্রে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।

নারী ও মেয়েশিশু নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। যৌতুক, ধর্ষন, পারিবারিক কলহ, অ্যাসিড নিক্ষেপ, হত্যা, মারধর সহ বিভিন্ন কারণে নারীরা নির্যাতনের শিকার হয়। 


এসব অপতৎপরতার প্রবনতা দিন দিন বেড়ে চলছে। নারীদের নানা ভাবে উত্ত্যক্ত করে মানসিক নির্যাতন করা হচ্ছে। আর এর কারনে অনেক নারী আত্মহত্যা করছে।